Bandarban Relax
৳5,999per person
- Debotakhum, Nilgiri, Nilachal
- 3 nights, 2 days
- Beautiful waterfalls and fruit gardens
A night in a Sajek resort above the clouds, sunrise from Konglak Hill and a torch-lit walk through Alutila cave.
মেঘের রাজ্যে হারিয়ে যান সাজেক প্রিমিয়াম ট্যুরে
যান্ত্রিক জীবনের একঘেয়েমি আর কাজের চাপ থেকে একটু মুক্তি খুঁজছেন? চলুন, Bynd Bangladesh (Bynd BD)-এর সাথে ঘুরে আসি অপরূপ সুন্দর সাজেক ভ্যালি থেকে!
পাহাড়ি আঁকাবাঁকা পথ, মেঘের লুকোচুরি, চাঁদের গাড়ির রোমাঞ্চ আর বন্ধুদের সাথে ক্যাম্পফায়ার ও বার-বি-কিউ আড্ডা, সব মিলিয়ে একটি নিরাপদ, রিলাক্সিং ও প্রিমিয়াম ট্যুরের নিশ্চয়তা দিচ্ছি আমরা।
বৃহস্পতিবার রাতে গাজীপুর (জয়দেবপুর শিববাড়ি, বাইপাস, টঙ্গী, উত্তরা) থেকে সরাসরি আরামদায়ক চেয়ারকোচ বাসে খাগড়াছড়ির উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হবে। শুক্রবার সকালে খাগড়াছড়ি পৌঁছানোর পর চাঁদের গাড়িতে চড়ে পাহাড়ি উঁচু-নিচু পথ বেয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা হব। দুপুরের মধ্যে সাজেকে পৌঁছে প্রিমিয়াম রিসোর্টে চেক-ইন করে একটু বিশ্রাম নেব। বিকেলে সাজেক জিরো পয়েন্ট ও রুই লুই পাড়া ঘুরে সন্ধ্যার মেঘ উপভোগ করব। পাহাড়ি সন্ধ্যায় থাকবে জমজমাট বার-বি-কিউ পার্টি ও দারুণ আড্ডা!
ভোরবেলা কংলাক পাহাড় ট্র্যাকিং করে সাজেকের সর্বোচ্চ চূড়া থেকে মেঘের সমুদ্রের উপর চোখ ধাঁধানো সূর্যোদয় উপভোগ করব। এরপর ঐতিহ্যবাহী ব্যাম্বো চিকেন দিয়ে দুপুরের খাবার শেষ করে চাঁদের গাড়িতে দীঘিনালা হয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হব। বিকেলে আলুটিলা রহস্যময় গুহায় মশাল জ্বালিয়ে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার করব। রাতে খাগড়াছড়ির স্থানীয় রেস্টুরেন্টে ডিনার শেষে ঢাকার উদ্দেশ্যে ফিরতি বাস ধরব। ইনশাল্লাহ রবিবার ভোর ৫:৩০ এর মধ্যে আমরা গন্তব্যে পৌঁছাব।
Not included
The bus leaves on Thursday night. Seats are assigned in booking order.
Also boards at
Waterfalls, lakes and cloud-top views across the Hill Tracts.
৳5,999per person
৳2,999per person